২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানে বিমান হামলায় ২৭ জঙ্গি নিহত’

পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ করে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 02:33 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

এই হামলায় অন্ততপক্ষে ২৭ জন নিহত হয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।কর্মকর্তারা জানিয়েছেন, সমরবিমানগুলো উত্তর ওয়াজিরিস্তানের পার্বত্য অঞ্চলে মঙ্গলবার হামলা চালিয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।তালেবানের সঙ্গে সম্পৃক্ত একটি জঙ্গি গোষ্ঠী ২৩ সৈনিককে হত্যা করার জেরে পাকিস্তান সরকার ও তালেবান গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা গত সপ্তায় ভেস্তে যায়।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

এরপর পাকিস্তান সরকার তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। এসব হামলায় এ পর্যন্ত অন্ততপক্ষে সন্দেহভাজন ১০০ জঙ্গি নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, “উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের মধ্যবর্তী এলাকায় জঙ্গিদের আত্মঘাতী হামলা চালানোর প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেশ কয়েকজন জঙ্গিকে আটক করা হয়েছে।”

ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার বিমান হামলায় দক্ষিণ ওয়াজিরিস্তানে মারা গেছেন ১৫ জন আর উত্তর ওয়াজিরিস্তানে মারা গেছেন ১২ জন।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকা ও দাত্তাখেল এলাকায় বিমান হামলা চালানো হয়েছে।

তবে হতাহতের খবর নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।