২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করতে নারাজ থাই প্রধানমন্ত্রী

থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতের পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। একের পর এক প্রাণঘাতী হামলায় ইংলাক প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকলেও এ ব্যাপারে অটল রয়েছেন তিনি।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 08:26 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ব্যাংককের ১শ’ কিলোমিটার উত্তরের সারাবুরি প্রদেশে কয়েকমাস ধরে চলা অচলাবস্থা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন ইংলাক।সাংবাদিকদের তিনি বলেন, “সবপক্ষ একে অপরের সঙ্গে আলোচনায় বসার এটাই সময়। অনেক মানুষই আমাকে পদত্যাগ করতে বলছে। কিন্তু আমি জিজ্ঞেস করছি: পদত্যাগই কি সমাধান? নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হলে কি হবে?”থাইল্যান্ডে একের পর এক বন্দুক ও বোমা হামলায় সরকারবিরোধী বিক্ষোভ বাধাগ্রস্ত হচ্ছে। রোববারের বোমা হামলায় দুজন নিহত হয়েছে।ইংলাকের পদত্যাগ এবং থাই রাজনীতিতে তার ভাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াতের প্রভাব কমানোর জন্য দেশটিতে বিক্ষোভ চলছে।বিক্ষোভের মুখে রাজধানীর বাইরে গিয়ে কাজ চালাতে হয়েছে ইংলাককে। প্রায় এক সপ্তাহ আগে গত মঙ্গলবার তাকে ব্যাংককে জনসম্মুখে দেখা গিয়েছিল।বৃহস্পতিবার ব্যাংককে দুর্নীতির একটি মামলায় শুনানিতে হাজির হওয়ার কথা রয়েছে ইংলাকের।