২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে রাজ্যসভায় পাস তেলেঙ্গানা বিল

ভারতে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয়েছে তেলেঙ্গানা নামের নতুন রাজ্য গঠনের প্রস্তাব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 11:01 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যসভাতেও বিলটিতে সমর্থন দিয়েছে।তুমুল বিক্ষোভ ও হট্টগোলের মধ্যে বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হয় তেলঙ্গানা বিল। ভোটাভুটি শুরুর আগে প্রধানমন্ত্রী মনেমোহন সিং বক্তব্য রাখার সময় অন্ধ্র প্রদেশের বিভক্তির বিপক্ষে থাকা আইনপ্রণেতারা ‘না’ ‘না’ বলে চিৎকার দিয়ে ওঠেন।বিলটি পাসের পর এখন রাষ্ট্রপতি এতে সই করলেই ভারতের ২৯ তম রাজ্য হিসাবে প্রতিষ্ঠা পাবে তেলেঙ্গানা।কিন্তু নতুন এ রাজ্য গড়ার পদক্ষেপটি নিয়ে এখনো রয়ে গেছে তিক্ত বিতর্ক।পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বুধবার তেলেঙ্গানা বিল পাসের প্রতিবাদে এরই মধ্যে পদত্যাগ করেছেন ক্ষমতাসীন কংগ্রেস থেকে বহিষ্কৃত এমপি এল রাজাগোপাল এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি।এর আগে লোকসভায় বিলটি পেশের সময়ও এমপিদের মারামারি, পেপার স্প্রে, ছুরিতে তুলকালাম কাণ্ড হয়। এ অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত লোকসভায় বিলটি সর্বসম্মতভাবে পাশ হওয়ার পর এটি তোলা হয় রাজ্যসভায়।সেখানেও একই পরিস্থিতর মধ্য দিয়ে পেশ হয় বিলটি। বিল পেশের পরই স্পিকারের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তেলঙ্গানা বিরোধী সাংসদরা। পরিস্থিতি সামাল দিতে মার্শাল ডাকা হয়। প্রবল হট্টগোলের জন্য দফায় দফায় মুলতুবি হয় রাজ্যসভার অধিবেশন।তৃণমূল কংগ্রেসের মতো দলগুলো বিলের প্রতিবাদ জানিয়ে বলেছে এটি অবৈধভাবে পাস করা হয়েছে। বামরা এ বিল পাসের পদক্ষেপকে কংগ্রেস এবং বিজেপির আঁতাত আখ্যা দিয়েছে।অন্ধ্রপ্রদেশের ২৩টির মধ্যে ১০টি এলাকা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রস্তাব দেয়া হয়, যার লোকসংখ্যা হবে সাড়ে ৩ কোটি। হায়দ্রাবাদ শহরও তেলেঙ্গানার মধ্যে পড়েছে।