২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ৪৯

ইরাকের রাজধানী বাগদাদ এবং দক্ষিণাঞ্চলীয় হিলা শহরের শিয়া মুসলিম অধুষ্যিত এলাকাগুলোতে কয়েকদফা বোমা হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতালসূত্র।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 08:41 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার বাগদাদের ৬০ কিলোমিটার দক্ষিণে শিয়া প্রধান হিলা শহর ও এর আশেপাশের এলাকাগুলোতে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়। হিলা ও এর কাছাকাছি হাসওয়া, মাহাউইল এবং মুসায়াব শহরে ৭ টি গাড়িবোমা হামলায় নিহত হয় ৩৫ জন।আহত হয় আরো অন্তত ৯০ জন।

ওদিকে, বাগদাদের শিয়া এলাকাগুলোতে বোমা হামলায় ১৪ জন নিহত হয়। একটি হামলার ঘটনায় বায়া এলাকায় একটি বাস স্টেশনের কাছে দাঁড় করানো একটি যানে বোমা বিস্ফোরণে ৫ জন নিহত হয়। এছাড়া, আমিল, ইলাম এবং সুরতা এলাকাতেও বোমা হামলা হয়।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে হিলার পুলিশ প্রধান হামলার জন্য আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি দলকে দায়ী করেছেন।