‘এক বছরে নয় বছরের বালিকা পড়েছে ৩৬৪ বই’
যুক্তরাজ্যের নয় বছর বয়সী এক বালিকা মাত্র সাত মাসে পড়ে শেষ করেছে ৩৬৪টি বই।
ফেইথ নামের ছোট্ট মেয়েটি টেলিভিশন দেখা বা কম্পিউটারে গেমস খেলার চাইতে হ্যারি পটার সিরিজ বা রোয়াল্ড ডাল এর বই পড়তে বেশি পছন্দ করে।দ্য ডেইলি এক্সপ্রেস জানায়, খুব ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ফেইথের ভালোবাসা বাড়তে থাকে। মূলত প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া শুরু করার পর শিক্ষকরা তাকে অধিক বই পড়তে উৎসাহ দেন বলে এনডিটিভি জানিয়েছে।ফেইথ বলে, “টেলিভশন দেখা বা কম্পিউটারে গেমস খেলার চেয়ে বই পড়া অনেক বেশি আকর্ষণীয়। কারণ পর্দায় (স্ক্রিন) তোমাকে যা দেখানো হয় তার চেয়ে বই পড়ে তুমি তোমার কল্পনা শক্তিকে অনেক বেশি কাজে লাগাতে পারবে।““আমি পশুপাখি, জাদুবিদ্যা ও দুঃসাহসিক অভিযান নিয়ে লেখা বই বেশি পছন্দ করি। কিন্তু আমার জীবনে বই-ই সবকিছু নয়। আমি প্রতি সপ্তাহে চার ঘণ্টা করে জিমন্যাস্টিকস প্রশিক্ষণ নিই, কারাতে ক্লাসে যাই, নেটবল খেলি এবং আমি ড্রাম বাজানো শিখছি।“
