২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় খনিতে আটকা পড়েছে ২শতাধিক শ্রমিক

দক্ষিণ আফ্রিকার একটি অবৈধ সোনার খনিতে ২শ’র বেশি শ্রমিক আটকা পড়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 11:00 PM

Updated : 22 Aug 2022, 05:43 PM

ভারী পাথর ধসে পড়েশ্রমিকরা আটকা পড়ে। রোববার উদ্ধার তৎপরতা শুরু হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধারকারী দল ইআর ২৪ ইমার্জেন্সি সাভিসের কর্মকর্তা ওরনার ভারমাক বলেন, উদ্ধারকর্মীরা আটকাপড়া ৩০ শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।

জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় গাউটেং প্রদেশের বেননি শহরতলীতে পরিত্যাক্ত স্বর্ণ খনি এটি। পুরোনো এ খনির উপর থেকে বড় আকারের পাথর ধসে শ্রমিকরা আটকা পড়ে।

খনির আরো নিচের দিকে অন্তত ২০০ শ্রমিক আটকা পড়ে থাকার কথা উদ্ধারকর্মীদের জানান ওই ৩০ শ্রমিক।

ভারমাক জানান, পরিত্যক্ত ওই খনিটি উন্মুক্ত জনপদে অবস্থিত। খনিটিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা কোনো হতাহতের খবর পায়নি।

খনির প্রবেশ পথ থেকে পাথর সরাতে ঘটনাস্থলে ভারি যন্ত্রপাতি নেয়া হচ্ছে বলেও জানান ভারমাক। দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিগুলোতে ঝুঁকি নিয়ে অহরহ অবৈধভাবে অনুসন্ধান কাজ চলে।

অবৈধ অনুসন্ধানকারীরা দীর্ঘদিন ধরে খনির অভ্যন্তরে অবস্থান করে। সেখানে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে সংঘর্ষেরও ঘটনা ঘটে।