পদত্যাগ করলেন কেজরিওয়াল
দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল বিধানসভায় তুলতে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শুক্রবার রাতে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।বিকালে বিধানসভার অধিবেশনে কংগ্রেস ও বিজেপির তীব্র বিরোধিতায় লোকপাল বিল তুলতে ব্যর্থ হন কেজরিওয়াল।এরপর রাতে তিনি পদত্যাগ করেন বলে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানায়।দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজনীতিতে আসার এক বছরের মাথায় বিধানসভা নির্বাচনে জয় লাভ করে গত ২৮ ডিসেম্বর দিল্লিতে সরকার গঠন করে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)।
