২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতের বিশ্বশক্তি হওয়ার আকাঙ্খা নেই’

ভারত অদূর ভবিষ্যতে আরেক ‘বিশ্বশক্তি’ (সুপারপাওয়ার) হবে বলে বিভিন্ন মহল থেকে বলা হলেও এ ধরনের কোনো আকাঙ্খা নেই বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 10:24 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

দক্ষিণ এশিয়ার উদীয়মান এই দেশটি কথিত ‘বিশ্বশক্তি’ হওয়ার পরিবর্তে আগামী দিনে আরো সমতা ও গণতন্ত্রের ভিত্তিতে উন্নয়ন উপযোগী বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করবে বলে মত দেন তিনি।ক্ষমতাসীন ইউপিএ সরকারের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তার বিষয়ক অন্যতম ক্ষমতাধর এই কর্তাব্যক্তি দিল্লিতে এক বক্তব্যে বলেন, ভারতকে ‘সুপারপাওয়ার’ বা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করার বোলটি নিতান্তই ‘ফাঁকা বুলি’।“ভারত আগামী দিনগুলোতে বিশ্ব শক্তি হবে বলে গত কয়েক বছর ধরে ফাঁকা বুলি আওড়ানো হচ্ছে। এর মাধ্যমে আসলে কী বোঝানো হচ্ছে বা এর চূড়ান্ত লক্ষ্যই বা কী আমি তা নিশ্চিত নই। বর্তমানে বিশ্বের ক্ষমতাশালীদেরকে সরানো কিংবা অনুকরণ করার কথা আমরা কখনো বলিনি। আমরা এমনটি কখনো করবও না বলেও আশা করছি।”

“আমরা বরং আন্তর্জাতিক ধারাকে নতুন রূপ দিতে চেয়েছি। আরো বেশি সমতা, গণতন্ত্র আনয়নের পাশাপাশি আমাদের উন্নয়নের জন্য উপযোগী পরিবেশ গতে তুলতে চেয়েছি।”

দেশটির অন্যতম নিউজ পোর্টাল রেডিফ ডটকমের খবরে বলা হয়, বুধবার দিল্লিতে ‘একুশ শতকের বিশ্ব পরিমণ্ডলে ইন্ডিয়া’ শিরোনামে একটি সিম্পোজিয়ামে বক্তব্য রাখছিলেন মেনন। অ্যাসোসিয়েশন অব ফরেইন অ্যাফেয়ার্স করেসপন্ডেন্ট অনুষ্ঠানের আয়োজন করে।

দেশীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতাকে গুরুত্ব দিয়ে আসছেন মেনন।

সম্প্রতি বিজেপি নেতা সিপি ঠাকুর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, তাদের দলীয় প্রার্থী নরেন্দ্র মোদি আগামীতে নেতৃত্ব পেলে ভারত আগামী দিনে বিশ্বের ‘সুপার পাওয়ার’ হবে।

এর প্রতিক্রিয়ায় বক্তব্যে মেনন বলেন, “পূরিপূর্ণ শক্তিসামর্থ্য অর্জনে এখনো মৌলিক কিছু প্রয়োজন মেটানো বাকি থাকলেও ভারতের রাজনীতিবিদরা এ বাপারে সন্দেহাতীত যে, ইন্ডিয়া ছিল, আছে এবং ভবিষ্যতেও একটা বড় শক্তি হিসেবেই থাকবে ----কিন্তু ভারত হচ্ছে এমন এক শক্তি যার প্রভাবকে বিশ্বব্যবস্থায় অন্যন্যদের সঙ্গে যৌথভাবে কিংবা এককভাবে নিরস্ত্রীকরণসহ দখলদারিত্ব, ঔপনিবেশবাদিতা দূরীকরণ এবং বিশ্ব অর্থনীতির উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানো যেতে পারে”।

২০১৪ সালের নির্বাচনের পর নতুন সরকারের জন্য একটি বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনাও উপস্থাপন করেন মেনন।