যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিপর্যয়কর তুষারঝড়
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বঞ্চলীয় ২২টি অঙ্গরাজ্যে প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিবিসি জানায়, তুষারঝড়ের কারণে বৃহস্পতিবার পর্যন্ত টেক্সাস থেকে মেইনের সমুদ্র তীরবর্তী ২২ অঙ্গরাজ্যে অন্তত ১২ জনের মৃত্যুর খরব পাওয়া গেছে।
এসব এলাকার পাঁচ লাখেরও বেশি ঘরবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ সঙ্কট পড়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বিমানের হাজার হাজার ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ওয়াশিংটন ডিসি ও বোস্টন অন্তত ৮ ইঞ্চি তুষারে ছেয়ে গেছে।
নিউ ইয়র্কের হাডসন ভ্যালি ও নিউ ইংল্যান্ডসহ আরো কয়েকটি এলাকায় ১০ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আহ্বাওয়া অধিদপ্তর জানায়।
বুধবার তুষারঝড় কবলিত এলাকায় তিন হাজারেরও বেশি বিমান সময় সূচি অনুযায়ী উড়ানো সম্ভব হয়নি।
এছাড়া, বৃহস্পতিবারও নির্ধারিত তিন হাজার ৭০০ ফ্লাইট উড়ানো সম্ভব হচ্ছে না। এসব বিমানের অর্ধেকেরও বেশি নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি’র বিমানবন্দরে আটকা রয়েছে।
