২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাওয়ারে সিনেমা হলে বোমা বিস্ফোরণে নিহত ১০

পাকিস্তানের পেশাওয়ার শহরে একটি প্রেক্ষাগৃহে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 06:55 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, হামলাকারীরা সিনেমা হল লক্ষ্য করে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার এ হামলার পর কোনো জঙ্গিগোষ্ঠী এর দায় স্বীকার করেনি।তবে সিনেমা হলের মালিক দাবি করেন, হামলার আগে একটি চরমপন্থি গোষ্ঠী তাদেরকে ব্যবসা গুটানোর হুমকি দিয়েছিল।দুই সপ্তাহ আগেও পেশাওয়ারের একটি সিনেমা হলে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় পাঁচজন নিহত হয়েছিল।