২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ছাড়তে পারে সব মুসলমান’

ধর্মীয় সহিংসতায় ভীত-সন্ত্রস্ত সব মুসলামনই মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র থেকে পালিয়ে চলে যেতে বাধ্য হতে পারে বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জরুরি ব্যবস্থাপনা পরিচালক পিটার ব্যুক্যায়ার্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 12:43 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

মুসলিম জনগোষ্ঠী না থাকলে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে তিনি বলেন, মুসলামানরাই সেখানে পশুখামার ও অন্যান্য ব্যবসা চালাচ্ছে।গত বছর এক অভ্যুত্থানের পর থেকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সহিংসতা বেড়েছে।রাজধানীতে এ সপ্তাহে সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানান ব্যুক্যায়ার্ট। মুসলিম যোদ্ধাদের হাতে ৬ জন নিহত হওয়ার খবরের জেরে একজন মুসলিমকে সচক্ষে মেরে ফেলতে দেখার কথাও জানিয়েছেন তিনি।খ্রিস্টানদের হাত থেকে জীবন রক্ষার জন্য রাজধানী বাঙ্গুই ছেড়ে এরই মধ্যে পালিয়েছে হাজার হাজার মুসলমান। খ্রিস্টানরা সম্প্রতি সেখানে মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে।ব্যুক্যায়ার্ট বলেন, “পরিস্থিতি ভয়ানক। গোটা বাঙ্গুই শহরের মুসলিম জনবসতিগুলো জনশূন্য হয়ে গেছে। মুসলমানদের বাসভবনগুলো ধ্বংস করা হচ্ছে।বাসভবনের প্রতিটি অংশ এমনকি প্রতিটি ইট খুলে নেয়া হচ্ছে যাতে সেখানে মুসলমানদের বসবাসের কোনো চিহ্নই না থাকে”।