২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের আল্পসে পাথর ধসে ট্রেন লাইনচ্যুত, নিহত ২

বিশাল একটি পাথর ধসে দক্ষিণ ফ্রান্সের আল্পস পর্বতমালায় একটি পর্যটন ট্রেন লাইচ্যুত হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Feb 2014, 04:04 PM

Updated : 22 Aug 2022, 05:40 PM

শনিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ফরাসি রেলওয়ে ও দমকল কর্মকর্তারা।

এ ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলীয় দুটি গ্রামের মধ্যে সংয়োগকারী রেলপথটি একটি জনপ্রিয় পর্যটন ভ্রমণ পথ। ওই পথে ট্রেনটি নিস থেকে ডিজনি-লেস-বেইসনসে যাচ্ছিলো।

আল্পেসের এক হাজার মিটার উচুঁ দিয়ে গমনকারী এই রেলপথে অনেকগুলো গিরিখাদ ও দীর্ঘ সেতু আছে।

এক সংবাদ সম্মেলনে ওই এলাকায় ডেপুটি জেলা প্রশাসক বলেছেন, “বিশাল একটি পাথর পর্বত থেকে ভেঙে পড়ে এবং গড়িয়ে এসে ট্রেনের একপাশে প্রবল জোরে আঘাত করে। পাথরটির ভর ২০ টনের মতো হতে পারে।”

নিহত দুজনের মধ্যে একজন স্থানীয় ফরাসি এক নারী ও অপরজন এক রুশ নারী, যিনি তার স্বামীর সঙ্গে ভ্রমণ করছিলেন বলে জানিয়েছে তিনি।

কর্মকর্তারা জানিয়েছেন, জানামতে এই পথে এটিই প্রথম এ ধরনের দুর্ঘটনা। হঠাৎ করে এতবড় পাথর কেন ধসে পড়ল তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন তারা।

এই পথে লাইনের পাশে পাহাড়ের দিকে নেট লাগিয়ে নিরাপত্তা ব্যবস্থা করা আছে বলে জানিয়েছেন তারা। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৩৪ জন যাত্রী ছিল।