২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মদিনায় হোটেলে আগুন, ১৫ মিশরীয়র মৃত্যু

সৌদি আরবের মদিনা শহরে একটি আবাসিক হোটেলে আগুন লেগে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 01:37 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, হতাহতরা সবাই ওমরা পালনের জন্য সেখানে অবস্থান করছিলেন।

এ সময় ওই হোটেলে অন্তত সাতশ লোক ছিলেন।

মিশরের একটি টেলিভিশনের খবরে বলা হয়, নিহত ১৫ জনই মিশরের নাগরিক। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।

অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পাশের আরেকটি হোটেলে অবস্থানরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।