২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার স্বাস্থ্য পরিকল্পনায় কমবে চাকুরেদের কর্মঘণ্টা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য পরিষেবা আইনের ফলে ২৩ লাখ চাকরির সমপরিমাণ কর্মঘণ্টা কমবে বলে জানিয়েছেন বাজেট বিশ্লেষকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 07:09 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

কংগ্রেসনাল বাজেট অফিস(সিবিও)এক প্রতিবেদনে বলেছে, ২০১৭ সালে আইনটি পুরোপুরি কার্যকর হলে পূর্ণ-সময় চাকুরের সংখ্যা কমতে শুরু করবে।নিম্ন আয়ের কর্মীরাই ক্ষতির শিকার হবে বেশি। কেন্দ্রীয় সরকারের ভর্তুকি হারাতে না চাইলে তাদেরকে কর্মঘণ্টা কমাতে হবে।মঙ্গলবারের প্রতিবেদনে সিবিও বলেছে, ২০২১ সালের মধ্যে পূর্ণ-সময়ের ২৩ লাখ কর্মীর সমপরিমাণ কর্মঘন্টা কমবে। এর আগে সংস্থাটি এ সময়ের মধ্যে পূর্ণ-সময়ের ৮ লাখ চাকরি কমবে বলে ধারণা প্রকাশ করেছিল।বাজেট বিশ্লেষণে দেখা গেছে, ‘পেটেন্ট সুরক্ষা ও সাধ্যানুযায়ী পরিষেবা আইন’ নামে পরিচিতি ওবামার স্বাস্থ্যসেবা পরিকল্পনা আগামী দশকে কর্মসংস্থান বৃদ্ধির গতি মন্থর করে দেবে।স্বাস্থ্যপরিষেবায় ভর্তুকির ফলে বাড়তি আয় কমবে এবং স্বাস্থ্যবীমা নিয়ে যারা কাজ করতে ফিরে আসবে তাদের ওপর আরোপ হবে অন্তর্নিহিত কর। এতে করে কমবে কর্মীর সংখ্যা।তাছাড়া, ওবামার স্বাস্থ্যসেবা আইন ছোটখাট ব্যবসার জন্যও অনিশ্চয়তা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসাপ্রতিষ্ঠানও ৫০ জনের কম সংখ্যক পূর্ণ-সময় কর্মীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিতে পারে।প্রতিবেদনে আরো দেখা গেছে, অবসরগ্রহণের কাছাকাছি পৌঁছে যাওয়া কর্মীরা স্বাস্থ্যসেবায় ভর্তুকি ধরে রাখতে স্বল্প সময় কাজ করার চেষ্টা নিতে পারে, যতদিন পর্যন্ত না তারা বয়স্কদের কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মসূচির আওতাভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।