২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি কুরে খাচ্ছে ইউরোপের অর্থনীতি

ইউরোপীয় দেশগুলোতে দুর্নীতিতে ‘শ্বাসরুদ্ধকর’ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে দুর্নীতির কারণে অর্থনীতিতে ১২,০০০ কোটি ইউরোর সমপরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 10:12 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

বিবিসি জানায়, ইইউ এর স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার সেসিলিয়া মাল্মস্ট্রোম এ সমস্যাটি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্নীতির ফলে আর্থিক ক্ষতির প্রকৃত অঙ্কটা খুব সম্ভবত ১২ হাজার কোটি ইউরোরও বেশি।তিন-চতুর্থাংশ ইউরোপীয়র ওপর সমীক্ষা চালিয়ে কমিশন বলছে, দুর্নীতি ব্যাপকমাত্রায় ছড়িয়ে পড়েছে। দুর্নীতির মাত্রা বেড়েছে বলে মত দিয়েছে অর্ধেকেরও বেশি মানুষ।সুইডিশ দৈনিক গোয়েটেবোর্জ-পোসটেনে প্রকাশিত প্রতিবেদনে মাল্মস্ট্রোম বলেছেন, “ইউরোপে দুর্নীতি শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছে। এ দুর্নীতি ভেতর থেকে গণতন্ত্রকে খেয়ে ফেলছে এবং বৈধ অর্থনীতি থেকে সম্পদ সরিয়ে নিচ্ছে”। যদিও সুইডেনে দুর্নীতি তত প্রকট নয় বলে উল্লেখ করেন তিনি।প্রতিবেদনটি তৈরির জন্য কমিশন ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশের সবগুলোতে সমীক্ষা চালিয়েছে। এ ধরনের সমীক্ষা এটিই প্রথম বলে জানিয়েছে কমিশন।প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বিভিন্ন দেশের ঘুষ দুর্নীতিসহ সামগ্রিক দুর্নীতির চিত্র। যুক্তরাজ্যে ঘুষ দুর্নীতি অনেক কম (১ শতাংশের নীচে)দেখা গেলেও ৬৪ শতাংশ ব্রিটিশই দেশে দুর্নীতি মাত্রা ব্যাপক বলে মত দিয়েছে। আর এক্ষেত্রে ইইউ দেশগুলোতে গড় দুর্নীতি ৭৪ শতাংশ।আরো কয়েকটি দেশে বেশ কিছু সংখ্যক মানুষ ব্যক্তিগতভাবে ঘুষ দেয়ার অভিজ্ঞতার কথা বলেছেন।ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, লিথুনিয়া, বুলগেরিয়া, রুমানিয়া এবং গ্রিসে ৬ শতাংশ থেকে ২৯ শতাংশ মানুষ তাদের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে কিংবা ঘুষ দেয়ার কথা চিন্তা করতে হয়েছে বলে মত দিয়েছেন।ঘুষ দুর্নীতি আরো বেশি দেখা গেছে, পোল্যান্ড (১৫ শতাংশ), স্লোভাকিয়া (১৪ শতাংশ) এবং হাঙ্গেরিতে (১৩ শতাংশ)।