২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার মুখেও তালেবান শান্তি আলোচনা চান শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে প্রাণঘাতী জঙ্গি হামলা বাড়লেও তিনি এখনো তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা করতে চান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 11:15 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তিনি চার সদস্যের একটি টীমও গঠন করেছেন।গণপরিষদে এক বিরল ভাষণে শরীফ বলেন, সন্ত্রাসকে শক্তি দিয়ে হোক বা আলোচনা দিয়ে হোক, পরাজিত করতেই হবে। আর তাই তিনি শান্তি প্রতিষ্ঠার একটি শেষ সুযোগ করে দিতে চান।পাকিস্তানে গতবছর যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ মারা যাওয়ার পর থেকে তালেবানরা এর প্রতিশোধ নিতে একের পর এক হামলা চালানোর ঘোষণা দেয়।হাকিমুল্লার উত্তরসূরি মোল্লা ফজলুল্লাহ সরকারের সঙ্গে শান্তি আলোচনা নাকচ করেন।এরপর থেকেই দেশটিতে জঙ্গি হামলা বেড়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে ক্রমবর্ধমান চাপের মুখে আছেন শরীফ।টেলিভিশনে এক বক্তব্যে তিনি এমপি’দের উদ্দেশ্যে বলেন, “সরকার যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে তারা যখনই তা করবে তখনই গোটা জাতিকে পাশে পাবে এ ব্যাপারে আমি নিশ্চিত-- কিন্তু আমি শান্তি প্রতিষ্ঠার একটি শেষ সুযোগ দিতে চাই”।