২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞান গর্ভবতীর লাইফ সাপোর্ট খুলে নেওয়ার নির্দেশ

লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা মৃত-মস্তিষ্কের এক নারীর লাইফ সাপোর্ট খুলে নিতে হাসপাতালকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক আদালত। গর্ভবতী হওয়ায় ওই নারীকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 01:50 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

নভেম্বরে অজ্ঞান হয়ে কোমায় চলে যাওয়া মারলিসে মুনোজ নামের ওই নারীর গর্ভে ২২ সপ্তাহের ভ্রুণ আছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।সোমবার বিকেলের মধ্যে মুনোজের জীবন রক্ষাকারী সরঞ্জাম সরিয়ে নিতে টেক্সাসের ফোর্ট ওর্থ শহরের জন পিটার স্মিথ হাসপাতালকে শুক্রবার নির্দেশ দিয়েছেন বিচারক আরএইচ ওয়ালেস।নভেম্বরে অজ্ঞান হয়ে কোমায় চলে যাওয়ার সময় ৩৩ বছর বয়সী মুনোজ ১৪ সপ্তাহের গর্ভবর্তী ছিলেন। মস্তিষ্কের রক্ত নালীতে জমাট রক্ত আটকা পড়ে তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে যান বলে ধারণা করা হচ্ছে।রাজ্যের আইনানুযায়ী গর্ভবর্তী রুগীর জীবন রক্ষাকারী সরঞ্জাম সরিয়ে নেয়া নিষিদ্ধ, এই যুক্তিতে মুনোজের লাইফ সাপোর্ট সরিতে নিতে অস্বীকার করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।১৪ জানুয়ারি, মুনোজের স্বামী এরিখ, হাসপাতালের বিরুদ্ধে একটি মামলা ঠুকে দেন। মামলার আর্জিতে তিনি বলেন, একজন চিকিৎসা কর্মী হিসেবে জীবন শেষ হওয়া বিষয়ে মুনোজের জানা থাকায় লাইফ সাপোর্ট দিয়ে তাকে বাঁচিয়ে রাখা তার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে।আদালতে দেয়া নথিতে তিনি দাবী করেন, “আইনত মারলিসে মুনোজ মৃত। তাই লাশের শরীরের অস্ত্রোপচারের মাধ্যমে কাঁটাছেড়া করা অনৈতিক।”এক অর্থে মুনোজ মৃত, এ বিষয়ে এরিখের দাবীর সঙ্গে সহমত পোষণ করে বিচারক বলেন, “টেক্সাসের স্বাস্থ্য ও সুরক্ষা আইনানুযায়ী মুনোজকে সম্ভবত গর্ভবর্তী রুগী বলা যায় না।”২৬ নভেম্বর মুনোজকে রান্নাঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন তার স্বামী এরিখ। তাদের দ্বিতীয় সন্তান তখন মুনোজের গর্ভে। কিন্তু এরপর থেকে মুনোজের জ্ঞান আর ফিরে আসেনি।ডাক্তারি পরীক্ষায় মুনোজের এই পরিণতির জন্য জমাট বাধা রক্ত কণিকাকে দায়ী করা হয়।হাসপাতালে নেয়ার আগে গর্ভের শিশুটি কিছু সময়ের জন্য অক্সিজেন বিহীন অবস্থায় ছিল বলে ভ্রুণটি “নিশ্চিতভাবে অস্বাভাবিক” হয়ে গেছে বলে মুনোজের আইনজীবীরা জানতে পারেন।সবকিছু বিবেচনায় সোমবার বিকেল পাঁচটার মধ্যে (স্থানীয় সময়) মুনোজের লাইফ সাপোর্ট সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ওয়ালেস।