২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সরকার পক্ষের নেতা গুলিবিদ্ধ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত থাইল্যান্ডের উত্তরপূর্ব এলাকায় সরকার সমর্থক এক ‘রেড শার্ট’ নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 03:57 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

বুধবার রাজধানী ব্যাংকক ও সংলগ্ন এলাকায় জরুরী অবস্থা কার্যকর হওয়ার প্রথম দিনেই দেশটিতে এ ঘটনা ঘটলো।মঙ্গলবার থাই সরকারের মন্ত্রীসভার এক জরুরী বৈঠকের পর বুধবার থেকে ৬০ দিনের জন্য জরুরী অবস্থা জারির সিদ্ধান্ত নেয়া হয়।সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধীদের রাজধানী কেন্দ্রিক চলমান আন্দোলনকে সামাল দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার বিরোধী আন্দোলনকারীদের তৎপরতায় গত দুইমাস ধরে ব্যাংকক কার্যত অচল হয়ে আছে।জরুরী অবস্থা ঘোষণার নির্দেশে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোকে সন্দেভাজনদের গ্রেপ্তার, সমাবেশ নিয়ন্ত্রণ করা ও কার্ফু জারি করার ব্যাপক ক্ষমতা দেয়া হয়।কিন্তু এ সত্ত্বেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। তারা প্রধানমন্ত্রী কার্যরত ছিলেন এমন একটি কমপ্লেক্সের কাছে বিক্ষোভ করেছে।তারপরও ব্যাংককের পরিস্থিতি মোটামুটি শান্তই আছে বলা যায়। জরুরী অবস্থা সত্বেও লোকজন স্বাভাবিকভাবে চলাফেরা করেছে ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেছে।কিন্তু কট্টরপন্থী সরকার সমর্থক কাওয়ানচি প্রাইপানা গুলিবিদ্ধ হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরপূর্বাঞ্চলীয় উদোন থানি শহরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন প্রাইপানা। তার হাতে ও পায়ে গুলি লেগেছে। চলন্ত গাড়ি থেকে তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।জরুরী অবস্থা জারির পর অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখল করলে দেশব্যাপী “লড়াই” করার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাইপানা। রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে গুলি করা হয়েছে বলে মনে করছে পুলিশ।আহত প্রাইপানা একজন বেতার উপস্থাপক। ২০১০ সালের ব্যাংকক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া উদন থানি প্রদেশের কয়েক হাজার সরকার সমর্থকদের নেতাও তিনি।এ ব্যাপারে প্রাইপানার স্ত্রী আর্পন সারাখাম রয়টার্সকে বলেন, “আক্রমনকারীরা যেভাবে গুলি করেছে, তাতে এটা নিশ্চিত যে তারা চায়নি সে (প্রাইপানা) জীবিত থাকুক।”প্রাইপানা রয়টার্সকে বলেছিলেন, “আমি উত্তরপূর্বাঞ্চলের ২০ প্রদেশের হয়ে নিশ্চিতভাবে এটা বলছি, যদি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের চেষ্টা করে আমরা লড়াই করবো। যদি সেনাবাহিনী বাইরে বেরিয়ে আসে তবে দেশ উত্তপ্ত হয়ে উঠবে।”প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পদত্যাগে বাধ্য করতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা গত বছর নভেম্বর থেকে আন্দোলন শুরু করে।আন্দোলনকারীদের অভিযোগ ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করছেন।সরকার বিরোধী এই আন্দোলনে এ পর্যন্ত অন্তত নয় জন নিহত হয়েছেন।এদিকে পদত্যাগের সম্ভাবনাকে বাতিল করে ২ ফেব্রুয়ারি পুনরায় নির্বাচনের আহ্বান করেছেন ইংলাক। যদিও বিরোধীরা এই নির্বাচন প্রত্যাখান করে তা প্রতিহত করার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।বিরোধীরা একটি অনির্বাচিত ‘জনগণের পরিষদ’ সরকার চান যারা দেশটির রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশটির শাসন কার্যক্রম চালিয়ে যাবে।