বোমা হামলায় ২০ পাকিস্তানি সেনা নিহত
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় বান্নু এলাকায় সেনা বহরের ওপর চালানো এক বোমা হামলায় অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৪ জন।
রোববার সকালে উত্তর ওয়াজিরিস্তানের কাছে এক টাউনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গোয়েন্দা ও সেনা সূত্রগুলো।সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রহীন আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের এই এলাকায় অনেকগুলো জঙ্গিগোষ্ঠি প্রত্যন্ত পর্বতগুলোয় আশ্রয় নিয়ে আছে।পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, বেসামরিক একটি যান ভাড়া করে উত্তর ওয়াজিরিস্তানের রাজমাকে যাওয়ার পথে সেনাদের গাড়িটি বোমা হামলার শিকার হয়।তিনি বলেন, “এটি একটি আত্মঘাতী বোমা হামলা না হাতে তৈরি বোমার বিস্ফোরণ তা নিশ্চিত হওয়া যায়নি।”গত বছরের শেষদিকে মোল্লা ফাজুল্লাকে নিজেদের নতুন নেতা নির্বাচিত করার পর পাকিস্তানি তালেবান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়ানোর হুমকি দিয়েছিল।
সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী ফন্ট্রিয়ার্ কোরের সদস্যরা একটি গাড়ি বহর নিয়ে বান্নু ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটে।তদন্তের প্রয়োজনে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানিয়েছেন তিনি।বিজেপি নেতা ডঃ হরশ বর্ধন সরকারের সমালোচনা করে বলেছেন, “গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। যন্তর মন্তরে বসে প্রতিবাদ করা এক জিনিস, আর সরকার চালানো অার একটি জিনিসি-দুটি আলাদা বিষয়।”
