২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিয়ানমারে নতুন করে সংঘর্ষ, ৮ রোহিঙ্গা নিহত’

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘর্ষে পুলিশের হাতে অন্ততপক্ষে ৮ জন রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 01:22 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

গত সপ্তাহে মাউংদাউ শহরের কাছে একটি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে দেশটির আন্দোলনকারীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

তাদের প্রতিবেদনে বলা হয়, একটি রোহিঙ্গা গ্রামে একজন পুলিশ সদস্য নিখোঁজ হওয়ার পর গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই বলে জানিয়েছে মিয়ানমার সরকার। আর স্থানীয় কর্তৃপক্ষ কোনো ধরনের হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছেন।রাখাইন রাজ্যের কর্মকর্তারা বিবিসিকে জানান, ওই ঘটনার পর ৮৪ জন গ্রামবাসীকে আটক করা হয়েছে।কিন্তু রাখাইনদের ওপর নজর রাখা পরামর্শক দল ‘আরাকান প্রোজেক্ট’ তাদের প্রতিবেদনে জানায়, ১৩ জানুয়ারি দু চার ইয়ার তান গ্রামে ওই সংঘর্ষে পুলিশ অন্ততপক্ষে আটজনকে হত্যা করেছে। নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে।নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।সংঘর্ষ শুরু হওয়ার কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টাকালে যেসব রোহিঙ্গা মুসলিম পুলিশের হাতে ধরা পড়েছিলো তাদের অনেককে হত্যা করা হয়েছে বলে সম্প্রতি খবর বের হয়।এরপরই রোহিঙ্গা মুসলিমদের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং এর ফলস্বরূপ গত সপ্তাহের সংঘর্ষের ঘটনাটি ঘটে।প্রতিবেদনে আরো বলা হয়, সংঘর্ষে স্থানীয় একজন পুলিশ সদস্যের নিখোঁজ হওয়ার খবর (খুব সম্ভবত তাকে হত্যা করা হয়েছে) থানায় জানানো হলে আরো অনেক পুলিশ গ্রামটিতে প্রবেশ করে এবং তারা অন্ততপক্ষে ৮ জনকে হত্যা করে।মিয়ানমারের রাজধানী থেকে বিবিসির প্রতিনিধি জন ফিশার বলেন, কি হয়েছিল সে ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া অসম্ভব। কিন্তু এটা পরিষ্কার যে, এ সপ্তাহের শুরুতে সেখানে মারাত্মক কিছু হয়েছে।মিয়ানমারে অবস্থিত আমেরিকান দূতাবাসের পক্ষ থেকেও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।২০১২ সালে রাখাইন রাজ্যের বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে ভয়াবহ জাতিগত দাঙ্গা হয়। ওই সংঘর্ষে অন্ততপক্ষে ২০০ মানুষ প্রাণ হারায়।ওই সময় ১০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম গৃহত্যাগ করতে বাধ্য হয়। তাদের অনেকে এখনো আশ্রয় শিবিরে বসবাস করছেন।২০১৩ সালের পুরোটা জুড়েও অনিয়মিতভাবে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে জাতিগত ও মুসলিমবিরোধী সংঘর্ষের ঘটনা ঘটেছে।