২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে আত্মঘাতী বোমায় নিহত ১৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে জনপ্রিয় একটি লেবাননি রেস্তোরাঁয় এক আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বিদেশি নাগরিক বলে জানিয়েছে আফগান পুলিশ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 12:42 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শুক্রবার রাতে কাবুলের ওয়াজির আকবর খান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই এলাকায় অনেক দূতাবাস এবং সেখানে কর্মরত বিদেশিদের জন্য অনেক রেস্তোরাঁ আছে।বিদেশিরা রাতের খাবার খেতে ওই রেস্তোরাঁয় জড়ো হওয়ার পর হামলাটি চালানো হয়।আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) জানিয়েছে, নিহতদের মধ্যে আফগানিস্তানে কর্মরত তাদের প্রতিনিধিও আছেন। জাতিসংঘ জানিয়েছে, হামলায় তাদেরও তিনকর্মী নিহত হয়েছেন।হামলায় দুজন কানাডীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন বাইর্দ। তবে তারা জাতিসংঘ ও আইএমএফ’র নিহত কর্মীদের কেউ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, “বেসামরিক নাগরিকদের লক্ষ করে চালানো এ ধরনের হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘণ। এগুলো এখনই বন্ধ করতে হবে।”আফগানিস্তানের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আইয়ুব সালাঙ্গি জানিয়েছেন, হামলায় ১৩ থেকে ১৫ জন নিহত হয়েছেন যাদের অধিকাংশই বিদেশি। তবে তাদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।তালেবানের এক মুখপাত্র নিহতদের জার্মান নাগরিক বলে দাবি করেছেন। কিন্তু বার্লিন থেকে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের কোনো নাগরিক আছে কিনা তা তারা নিশ্চিত নন।নিহতদের মধ্যে কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাসের কোনো কর্মী নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি।