২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু নিয়ে আইএইএ’র আলোচনা

ছয় বিশ্বশক্তি ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বাস্তবায়নের বিষয়টি যাচাই করে দেখার ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা কি হবে সে বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের পরমাণু সংস্থার ৩৫ সদস্যের পরিচালনা পর্ষদ আলোচনায় বসবে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 03:10 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

সংস্থার পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে।এ ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানো জানান, তাকে একটি বোর্ড মিটিংয়ের জন্য উভয় পক্ষ (ছয় শক্তিধর দেশ ও ইরান) থেকে অনুরোধ করা হয়েছে। ২৪ জানুয়ারি এই মিটিং হওয়ার কথা রয়েছে।আমানো আরো বলেন, বিষয়টি নিয়ে আইএইএ এর বোর্ডের সঙ্গে তিনি আলোচনা করবেন।ওই সভার চার দিন আগে থেকে পরমাণু বিষয়ে ইরান ও বিশ্বের শক্তিধর ছয়টি দেশের মধ্যে ছয় মাসের যে চুক্তিটি হয়েছে তা কার্যকর হওয়া শুরু হবে। জেনেভায় ২৪ নভেম্বর চুক্তিটি সই হয়।চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু প্রকল্পের কার্যক্রম সীমিত করবে এবং তার বদলে ছয় শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, চীন ও জার্মানি ইরানের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা সহজ করবে।চুক্তিটি ঠিকঠাকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা যাচাই করে দেখতে আইএইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।কূটনীতিকরা বলেন, এজন্য আইএইএকে ইরানে আরো বেশি করে পর্যবেক্ষক দল পাঠাতে হবে। এজন্য তাদের বাড়তি খরচ করতে হবে, যেটা প্রায় ৫০ লাখ ইউরোর সমান হবে।তবে কূটনীতিকরা আশা করছেন আইএইএ কে এই বাড়তি অর্থ সংগ্রহ করতে বড় ধরণের কোনো অসুবিধায় পড়তে হবে না।