২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বিমান বাহিনীর ৩৪ কর্মকর্তা বরখাস্ত

‘প্রতারণার’ অভিযোগে নিউক্লিয়ার মিসাইল উৎক্ষেপণের দায়িত্বে নিয়োজিত যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ৩৪ জন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। দক্ষতা পরীক্ষায় নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এসব কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 12:29 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বুধবার বিবিসি’র সংবাদে জানানো হয়েছে, এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মন্ত্রী ডেবোরাহ লি জেমস এসব কথা জানিয়েছেন।মন্টানার ম্যালমস্ট্রম বিমান ঘাঁটিতে কর্মরত এসব কর্মকর্তারা নিউক্লিয় মিসাইল কর্মীদের জন্য বাধ্যতামূলক মাসিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।বিমান বাহিনী জানিয়েছে, অল্প সংখ্যক কর্মী অন্যদের হয়ে এই রুটিন পরীক্ষার উত্তরগুলো দিয়ে যাচ্ছিলেন, অন্যরা এ সম্পর্কে জানলেও সে সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছেন।এসব প্রতারণায় সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তারা জড়িত ছিলেন।কয়েকদিন আগে শুরু হওয়া মাদক ব্যবহারের অভিযোগের তদন্ত করতে গিয়ে এই প্রতারণার বিষয়টি উদঘাটিত হয়।এ বিষয়ে ডোবরাহ বলেন, “কিছু কর্মকর্তা এটি করেছে, অন্যান্যরা সম্ভবত এ বিষয়ে জানতো, কিন্তু তারা বিষয়টি নিয়ে কিছুই করেনি অথবা অন্তত এটি বন্ধ করারও কোনো পদক্ষেপ নেয়নি বা এ সম্পর্কে কোনো অভিযোগ করেনি।”এতে নিউক্লিয়ার কর্মসূচীর নিরাপত্তা নিয়ে কোনো সংশয় তৈরি না হলেও এটিকে “পুরোপুরি অগ্রহণযোগ্য ব্যবহার” বলে মন্তব্য করেছেন ডোবরাহ।তিনি বলেন, “আমি আপনাদের জানাতে চাই এটি আমাদের বিমান বাহিনীর কিছু কর্মীর ব্যর্থতা, আমাদের নিউক্লিয়ার মিশনের ব্যর্থতা না।”বরখাস্ত হওয়া এই ৩৪ জন কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছে এবং মিসাইল উৎক্ষেপণের দায়িত্বে থাকা পুরো দলটির দক্ষতাই আবার পরীক্ষা করা হবে।এছাড়া উত্তেজক মাদক ব্যবহারের দায়ে আরো তিনজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।অক্টোবরে “বিশ্বাস ও আস্থা হারানোর” কারণে যুক্তরাষ্ট্রের দূর পাল্লার মিসাইল কর্মসূচীর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মেজর জেনারেল মিশেল ক্যারিকে বহিষ্কার করা হয়েছিল।