‘রাহুলের প্রধানমন্ত্রী হওয়া হবে দুর্ভাগ্যজনক’
রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হলে তা দুর্ভাগ্যজনক হবে বলে মন্তুব্য করেছেন আম আদমি (এএপি) পার্টির নেতা কুমার বিশ্বাস। তিনি উত্তর প্রদেশের আমেথির আসনে কংগ্রেসের রাহুলের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে প্রস্তুত, মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে রাহুল একথা জানানোর পর প্রতিক্রিয়ায় কুমার ওই মন্তব্য করেন।দৈনিক ভাস্করে প্রকাশিত ওই বিরল সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, ২০১৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস জয়লাভ করে আবার সরকার গঠন করলে তিনি সেই সরকারের দায়িত্ব নিতে প্রস্তুত।এর প্রতিক্রিয়ায় আমেথি থেকে এক টেলিফোন সাক্ষাৎকারে কুমার বলেন, “আমি মনে করি না তাকে প্রধানমন্ত্রী বানিয়ে ভারত দুর্ভাগ্য ডেকে আনবে। দেশ এখন যেদিকে এগিয়ে যাচ্ছে, তিনি প্রধানমন্ত্রী হলে তা আরো রসাতলে যাবে।”ভারতের গত দুটি সাধারণ নির্বাচনে আমেথি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন রাহুল। এবার কবি থেকে রাজনীতিক বনে যাওয়া কুমার তার বিরুদ্ধে লড়বেন বলে ধারণা করা হচ্ছে।এএপি থেকে তার মনোনয়ন ঘোষণা শুধু সময়ের ব্যাপার বলে মনে করেন কুমার।তিনি বলেন, “পারিবারিক পরিচিতির ওপর ভিত্তি করেই জনগণ তাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে, কিন্তু কীভাবে দেশকে নেতৃত্ব দেবেন তারা?”নেহেরু-গান্ধি পরিবারের রাজনীতির শক্ত ঘাঁটি আমেথি। এখান থেকে রাহুলের বাবা রাজিব গান্ধি, মা সোনিয়া গান্ধি ও চাচা সঞ্জয় গান্ধি নির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্ট সদস্য হয়েছিলেন। এখন রাহুল সেই উত্তরাধিকার বহন করছেন।এ বিষয়ে ৪৩ বছর বয়সী কুমার বলেন, “এটি রাজপুত্র (রাহুল) এবং নিঃস্বের লড়াই। আমার লড়াই রাহুলের বিরুদ্ধে নয়, তাদের পারিবারিক শাসনের বিরুদ্ধে।”দল গঠনের এক বছরের মাথায় ভারতের ‘সাধারণ মানুষের’ (আম আদমি) দল এএপি ব্যাপক সাড়া জাগিয়েছে। এএপির নেতা অরবিন্দ কেজরিওয়াল ভারতের কেন্দ্রিয় অংশ দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
