২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বছর কোমায় থেকে শ্যারনের মৃত্যু

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন মারা গেছেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 06:51 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

আট বছর কোমায় থাকার পর শনিবার ইসরায়েলি এ জেনারেলের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শ্যারনের এক আত্মীয়ের বরাত দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও তার মৃত্যুর খবর জানায়।

ক্ষমতায় থাকাকালে আট বছর আগে স্ট্রোক হয় শ্যারনের। তারপর থেকে কোমায় ছিলেন তিনি।