২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আঙ্গেলা ম্যার্কেল আহত

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সুইজারল্যান্ডে স্কি করতে গিয়ে আহত হয়েছেন৷

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 06:08 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

শীতকালীন ছুটি কাটানোর সময় এ দুর্ঘটনা ঘটে৷ স্কি করার সময় পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছে ম্যার্কেলের।

ফলে আগামী তিন সপ্তাহ তাকে যতটা সম্ভব শুয়ে থাকতে হবে৷ আর সেকারণে এ সময়টিতে কোনো বৈঠকে অংশ নিতে পারবেন না তিনি৷ কাজ করতে হবে বাড়িতে থেকে। ম্যার্কেলের মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন।

অবকাশযাপন কেন্দ্র সেন্ট মরিজ এর কাছে স্কি করছিলেন ম্যার্কেল। দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ম্যার্কেলের মুখপাত্র। আহত ম্যার্কেল এখন ক্রাচে ভর দিয়ে হাঁটছেন বলে জানিয়েছে বিবিসি।