‘সন্ত্রাসীদে’র ধ্বংস করার প্রত্যয়ে পুতিন
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ভলগোগ্রাদে দুটি প্রাণঘাতী বোমা হামলার পর “সন্ত্রাসীদের” ধ্বংস করার প্রত্যয় জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার খ্রিস্টিয় নববর্ষের প্রথম দিনে জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট পুতিন এ প্রত্যয় ঘোষণা করেন। বোমা হামলার পর এটিই ওই বিষয়ে এটিই তার করা প্রথম মন্তব্য।ভলগোগ্রাদের রেল স্টেশন ও একটি বিদ্যুচালিত ট্রলিবাসে রোববার ও সোমবার, পরপর দুদিনের ওই বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হন।মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় শহর খাবারোভস্কতে বন্যাক্রান্তদের দেখতে যেয়ে সেখান থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।ভাষণে তিনি বলেন, “আমরা আত্মবিশ্বাসের সঙ্গে একত্রিত হয়ে তীব্রভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, যে পর্যন্ত না তারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।”বোমা হামলার পর দেশব্যাপী নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিলেন পুতিন।ভলোগ্রাদের পুলিশ হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েক ডজন লোককে গ্রেপ্তার করলেও, তারা কেউ হামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পায়নি। মঙ্গলবার পর্যন্ত হামলার দায়িত্বও স্বীকার করেনি কোনো গোষ্ঠি।৪০১৪ শীতকালীন অলিম্পিকের ভেন্যু রাশিয়ার অপর দক্ষিণাঞ্চলীয় শহর সোচি। তার আগে এসব বোমা হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে।রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় উত্তর ককেশাস পর্বতমালা এলাকা দুই দশক ধরে ইসলামি উগ্রন্থীদের সহিংসতা কবলিত ছিল। তারা এখন তাদের নিজস্ব অঞ্চল ছেড়ে পুরো এলাকার জন্যই হুমকি হয়ে উঠেছেন বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা।ককেশাস পর্বতমালার পাদদেশে অবস্থিত সোচির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সবাইকে আশ্বস্থ করেছেন রুশ অলিম্পিক কমিটির প্রধান আলেকজান্দর জুখোভ। তিনি বলেছেন, অলিম্পিক চলাকালে কাউকে সেখানে কোনো ধরনের নিরাপত্তা লঙ্ঘণের সুযোগ দেয়া হবে না।
