২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রীতির ডাক থাই প্রধানমন্ত্রীর

থাইল্যান্ডে কয়েক সপ্তাহের অস্থিরতার পর নববর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 08:03 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বিক্ষোভকারীদের নববর্ষ পালনের জন্য সাময়িক বিরতির পর আবার রাজপথে নামার হুমকির মুখেও এ আহ্বান জানালেন তিনি।

ইংলাক এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানী ব্যাংককে নেই। উত্তরাঞ্চলে সমর্থকদের সঙ্গে দিন কাটাচ্ছেন তিনি। সেখান থেকেই শান্তি ও সম্প্রীতর ডাক দিয়ে সামাজিক যোগাযোগ মা্ধ্যমে বার্তা পাঠিয়েছেন তিনি।

ফেইসবুকে একটি পোস্টে তিনি লেখেন, “নববর্ষ ২০১৪ উদযাপন উপলক্ষ্যে আমি থাইল্যান্ডবাসীকে আমাদের জাতির সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সম্প্রীতি গড়ে তোলা এবং রাজনৈতিক আদর্শগত বিরোধসহ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে থাই জনগণের জন্য ভালোবাসা এবং একতার বারতা নিয়ে আসতে মানসিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”

এর আগে থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভে সৃষ্ট সঙ্কট দূর করতে ২ ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। বিরোধীদের দাবির সঙ্গে সঙ্গতি রেখে একটি স্বাধীন সংস্কার পরিষদও গড়ার প্রস্তাব দেন তিনি।

কিন্তু বিরোধীরা তার সব প্রস্তাবই প্রত্যাখ্যান করেছে। নির্বাচন বানচাল করারও সংকল্প নিয়েছে তারা।

ইংলাক ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন। কিন কিন্তু তিনি তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন অভিযোগ করছে বিরোধীরা।

ইংলাকের পদত্যাগের দাবিতে নভেম্বরের শেষ দিক থেকে দেশটিতে শুরু হওয়া আন্দোলন-বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছে। গত ৫ দিনে কয়েকটি স্থানে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।