২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের সেনা ঘাঁটিতে হামলায় নিহত ৮

দক্ষিণ ইয়েমেনের লাজ প্রদেশের সামরিক ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫ সেনা ও তিন বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 07:14 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

দুস্কৃতকারীরা স্বয়ংক্রিয় রাইফেল এবং ট্যাংক বিধ্বংসী অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনার পর ৪ সেনা এখনো নিখোঁজ রয়েছে।

কর্মকর্তারা বিচ্ছিন্নতাবাদী হিরাক আল-জানৌবিকে (সাউদার্ন মুভমেন্ট) এ হামলার জন্য দোষারোপ করেছেন। তবে এর নেতারা হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এক সপ্তাহ আগে বিচ্ছিন্নতাবাদী এ দলটি লাজ প্রদেশ সংশ্লিষ্ট ডালেহ প্রদেশের গভর্নরের কার্যালয়ে হামলার চেষ্টা চালালে দুই পুলিশ এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়।

দক্ষিণ ইয়েমেনপন্থি এবং ইয়েমেন কর্তৃপক্ষের মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়েছে।