২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘দাঙ্গা’ পিটিশন খারিজ

গুরজাটের একটি আদালত ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় রাজ্যটির মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার বিষয়ে উচ্চ পর্যায়ের একটি তদন্ত প্রতিবেদনের ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 03:08 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বৃহস্পতিবার আদালতের দেয়া এ সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদির সমর্থকরা দারুণ উজ্জীবিত হয়েছেন।হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মোদি এর আগে ২০১২ সালে প্রকাশিত ওই তদন্ত প্রতিবেদনের ফলাফলকে আত্মপক্ষ সমর্থনে ব্যবহার করেছিলেন। তিনি দাবি করেছিলেন, দাঙ্গার সময় তিনি যা কিছু করেছেন সব দাঙ্গা থামানোর চেষ্টায় করেছেন।২০০২ সালের ফেব্রুয়ারিতে হিন্দু তীর্যযাত্রীদের বহনকারী একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয়ার সূত্র ধরে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয়। এতে রাজ্যটির সংখ্যালঘু মুসলিমদের ওপর ভয়াবহ আক্রমণ নেমে আসে আর নিহত হয় অন্ততপক্ষে এক হাজার মানুষ।নিহতদের মধ্যে প্রায় সবাই ছিলেন মুসলিম।১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর এটি ছিল ভারতের অন্যতম ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা।সেই সময়ের রাজ্যটির মুখ্যমন্ত্রী মোদি ও তার ৬২ সহযোগীর দাঙ্গায় কী ভূমিকা ছিল তা নির্ধারণ করার জন্য ভারতের সর্বোচ্চ আদালত একটি বিশেষ তদন্ত দল গঠন করে।২০১২ সালে ৫৪২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করে দলটি। এতে মোদির বিরুদ্ধে আনার মতো কোনো অভিযোগ খুঁজে পাওয়া যায়নি বলে জানানো হয়।এটি মোদিকে তার বিরুদ্ধে আনা সবচেয়ে গুরুতর অভিযোগ থেকেও নিষ্কৃতি দিয়েছিল।ওই অভিযোগে বলা হয়েছিল, মোদি হিন্দু দাঙ্গাবাজদের তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে বাধা না দেয়ার জন্য তার প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরামর্শ দিয়েছিলেন।

জাকিয়া জাফরি

জাকিয়া জাফরি

জাকিয়া জাফরি

সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের হামলায় কয়েক ডজন প্রতিবেশীসহ নিহত কংগ্রেস পার্টির নেতা এহসান জাফিরির বিধবা স্ত্রী জাকিয়া জাফরি এপ্রিলে ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে একটি আপত্তি জানিয়ে আদালত বরাবর পিটিশন দাখিল করেন।ওই পিটিশনের জবাবে বৃহস্পতিবার আদালত জানিয়েছে, মোদিকে বিচারের মুখোমুখি করার মতো কোনো সাক্ষ্য-প্রমাণ নেই।