২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা

মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসাবে ঘোষণা করেছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 10:41 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

দলটিকে এর আগে নিষিদ্ধ করা হয়েছিল। সেনাবাহিনী মুরসিকে উৎখাত করার পর থেকেই দলটির ওপর দমনাভিযান চালাচ্ছে সরকার। পুলিশ ও সেনা অভিযানে দলটির হাজার হাজার সমর্থক গ্রেপ্তার হয়েছে।

এখন দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার পর কর্তৃপক্ষ তাদের ওপর দমনাভিযান চালানোর আরো বেশি ক্ষমতা পাবে।

মিশরের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী হুসাম এইসা বুধবার একটি বৈঠকের পর মন্ত্রিসভার একটি বিবৃতিতে সরকারের এ পদক্ষেপের কথা ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, “মন্ত্রিসভা মুসলিম ব্রাদারহুড এবং এর অঙ্গসংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে”।

এ ঘোষণার ফলে এখন দলটির সদস্যরাসহ দলের অর্থায়ন এবং কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িতদেরকে শাস্তি ভোগ করতে হবে বলে জানান হুসাম।