২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সীমান্তের কাছে পাক সেনা অভিযান শুরু

পাকিস্তান সরকারের সেনারা আফগানিস্তান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানের পশতুন আদিবাসী এলাকায় তালেবান জঙ্গি-বিরোধী সামরিক অভিযান চালাচ্ছে। এতে বহু বেসামরিক নাগরিক নিহত হচ্ছে বলে অভিযোগ করেছে সেখানকার অধিবাসীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Dec 2013, 09:23 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

উত্তর ওয়াজিরিস্তানের একটি তল্লাশিকেন্দ্রে ১৮ ডিসেম্বরের আত্মঘাতী বোমা হামলার পর এ অভিযান শুরু হল। এলাকাটি আফগান সীমান্তে পাকিস্তানের আল-কায়েদা সংশ্লিষ্ট তালেবান জঙ্গিদের ঘাঁটি।

পাকিস্তানে তালেবানদের সঙ্গে সরকারের শান্তি আলোচনার প্রচেষ্টা সম্প্রতি মুখ থুবড়ে পড়ায় আদিবাসী এলাকাগুলোতে সরকারের বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৮ ডিসেম্বরের আত্মঘাতী হামলার পর থেকে উত্তর ওয়াজিরিস্তানের মীর আলি অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২৩ জঙ্গি মারা গেছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

আর ওই অঞ্চলে শুরু হওয়া সেনা অভিযানের প্রথম দিনেই নিক্ষিপ্ত গোলায় স্ত্রী ও সন্তান হারানোর কথা জানিয়েছে স্থানীয় এক অধিবাসী। এলাকার অধিবাসীরা নিহতের সংখ্যা কয়েক ডজন বলে জানিয়েছে।

মীর আলি অঞ্চলের এক আদিবাসী বায়োজ্যোষ্ঠ বলেছেন, “হামলার প্রথম দিন থেকে এ পর্যন্ত ৭০ জন বেসামরিক নাগরিক মারা পড়েছে”।