২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমআই সিক্সের গুপ্তচর ধরার দাবি ইরানের

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের এক গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2013, 07:00 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার বিবিসি জানিয়েছে।

কেরমানের রেভোল্যুশনারি কোর্টের প্রধান বলেন, অভিযুক্ত ব্যক্তি দেশ-বিদেশে ১১ বার যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি ভুল স্বীকার করেছেন। এখন তার বিচার চলছে।

তবে গ্রেপ্তার ব্যক্তির জাতীয়তা প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গোয়েন্দা সম্পর্কিত বিষয়ে তারা কোনো মন্তব্য করে না।