ইরাকজুড়ে বোমা হামলায় নিহত ৩০
ইরাকজুড়ে বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত এবং প্রায় ১শ’ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশের কয়েকটি সূত্র।
রোববার বাগদাদে বায়া’র শিয়া এলাকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়। সেখানে গাড়ির একটি ওয়ার্কশপে দাঁড় করিয়ে রাখা একটি যানে বোমা বিস্ফোরণে নিহত হয় ৭ জন।
হামলায় আহত হয়েছে অন্তত ৯৪ জন। বাগদাদের ব্যস্ত এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয় ৫ জন।
সুন্নি এলাকা রাধওয়ানিয়ায় রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয় ২ জন।
বাগদাদের শিয়া এলাকা আমেল, ঘাদির, সদর সিটি এবং হুসেইনিয়াতেও হামলায় হতাহতের ঘটনা ঘটে।
বাগদাদের উত্তরে বাকুবায় একটি মার্কেটে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হয় আরো ২ জন। হামলার দায় কেউ স্বীকার করেনি।
