২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মদের দোকানে হামলায় নিহত ৯

ইরাকের রাজধানী বাগদাদে ১২টি মদের দোকানে বন্দুকধারীরা হামলা চালিয়ে নয়জনকে হত্যা করেছে। বাগদাদে মদ বিক্রেতাদের ওপর ধারাবাহিক হামলার এটি সর্বশেষ ঘটনা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2013, 10:52 AM

Updated : 25 Apr 2022, 07:38 PM

শনিবার চালানো এসব হামলায় আরো দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দোকানগুলোর সামনে একটি জিপে চড়ে এসে দোকান ও সুপার মার্কেটের ভিতেরে থাকা লোকজনকে গুলি করে মারে হামলাকারীরা। হতাহতদের অধিকাংশই ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি কুর্দি গোত্রের মানুষ, তারা প্রায় সবাই মদের দোকানের কর্মচারী ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি কোনো গোষ্ঠি। তবে বাগদাদেরদ ইসলামি রীতিনীতি ভঙ্গ কারীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করা শিয়া বেসামরিক বাহিনীগুলো এসব হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসলাম ধর্মমতে নিষিদ্ধ হওয়ার কারণে অনেক ইরাকিই মদপান এড়িয়ে চলেন। কিন্তু তারপরও শিয়া, সুন্নি, কুর্দি ও খ্রিষ্টান ইত্যাদি বিভিন্ন মত ও ধর্মের মিশ্র সমাজ হওয়ার কারণে প্রতিবেশী সৌদি আরব বা ইরানের তুলনায় ইরাক কম রক্ষণশীল।