আসাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ আছে: জাতিসংঘ
সিরিয়া যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদসহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাও যুদ্ধাপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই।
তিনি বলেন, “সিরিয়ায যুদ্ধের জাতিসংঘ এক তদন্তে ‘খুবই গুরুতর অপরাধ, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অকাট্য প্রমাণ মিলেছে। সিরিয়ার প্রেসিডেন্টসহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা এ অপরাধে জড়িত বলেই আলামত স্পষ্ট হয়েছে এতে”।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই প্রথম সরাসরি যুদ্ধপরাধে আসাদের জড়িত থাকার অভিযোগ করল।
জাতিসংঘের হিসাবমতে, সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। এ যুদ্ধে যে মারাত্মক মানবতাবিরোধী অপরাধ ঘটেছে তাতে সন্দেহ নেই।
জাতিসংঘ তদন্তকারীরা সেখানে নির্যাতন, নির্বিচার হত্যাযজ্ঞ, ধর্ষণের প্রমাণ পেয়েছন। তারা বলছেন, বেশিরভাগ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ক্ষেত্রেই সিরিয়া সরকার দায়ী।
তবে এ তদন্তের তথ্য প্রকাশের আগের একটি তদন্তে জাতিসংঘ দলটি সিরিয়ায় সরকার ও বিরোধী দুপক্ষের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছিল।
