২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য সরবরাহ করবে আমাজনের ড্রোন ‘অপ্টোকপ্টার’

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন খুচড়া পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ক্রেতাদের কাছে পণ্য সরবরাহের জন্য চালকবিহীন বিমান (ড্রোন)ব্যবহার করার পরিকল্পনা করেছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ড্রোন দিয়ে পণ্য সরবরাহ করার বিষয়টি পরীক্ষা করে দেখছে।

সোমবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।

আমাজনের সরবরাহ কাজে ব্যবহারের জন্য পরিকল্পিত ড্রোনটির নাম অক্টোকপ্টার।

এটি সরবরাহ আদেশ দেয়ার পরবর্তী ৩০ মিনিটের মধ্যে সর্বোচ্চ ২ দশমিক তিন কেজি ওজনের পণ্য পরিবহন করে ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবে বলে জানিয়েছেন বেজোস।

তবে এই সেবা শুরু করতে পাঁচ বছর লাগবে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এখনও পর্যন্ত বেসামরিক উদ্দেশ্যের জন্য ড্রোন ব্যবহারের অনুমতি দেয়নি। তবে বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনাধীন আছে।

এ বিষয়ে বেজোস বলেন, “আমি জানি এটি সায়েন্স ফিকশনের মতো লাগছে, কিন্তু আসলে তা নয়।”

“আধ ঘন্টায় আমরা পণ্য সরবরাহ করতে পারি এবং এটি বিভিন্ন জিনিস বহনও করতে পারে। এটি পাঁচ পাউন্ডের মতো ভার বহনে সক্ষম, আর আমাদের সরবরাহ করা পণ্যের ৮৬ শতাংশের ভরই পাঁচ পাউন্ডের মধ্যে,” বলেন তিনি।

আমাজনের বিস্তৃতি আরো বাড়াতে প্রাইম এয়ার নামের এই সার্ভিস চালু করার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।