২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ তারকা পল ওয়াকার দুর্ঘটনায় নিহত

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ছবির নায়ক হলিউড তারকা পল ওয়াকার। তার জনসংযোগ কর্মকর্তা অ্যামি ভ্যান আইডেন এ খবর জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 11:35 AM

Updated : 23 Aug 2022, 07:23 PM

শনিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের উত্তরে এক সড়ক দূর্ঘটনায় তাকে বহনকারী গাড়িটি বিধ্বস্ত হয় বলে অ্যামির বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

মাত্র ৪০ বছর বয়সী ওয়াকার ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ছবির সর্বশেস সংস্করণেও কাজ করছিলেন। এ সময় তার মৃত্যু হল।

তার মৃত্যুর খবর জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি অ্যামি।

লস অ্যাঞ্জেলস কান্ট্রি শেরিফ বিভাগ থেকে জানানো হয়েছে, ভ্যালেন্সিয়া এলাকায় মারাত্মক একটি গাড়ি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মেল অনলাইন জানিয়েছে, ওয়াকার বন্ধু তাদের পোর্শে গাড়িটি চালাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশের একটি থামের সঙ্গে ধাক্কা লেগে দ্রুত গতিতে চলমান গাড়িটি চুর্ণ হয়ে যায়।

প্রত্যাক্ষদর্শীরা সান্তা ক্লারিটা ভ্যালি সিগন্যাল সংবাদপত্রকে জানিয়েছেন, লাল রংয়ের একটি পোর্শে গাড়ির চাকার পেছনে অভিনেতা ওয়াকারের দেহটি পড়ে ছিল।

ঘটনাস্থলের ছবিতে দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব বস্তুর স্তুপ ও ভাঙ্গা জানালার অংশ দেখা গেছে।
চলতি মাসে মুক্তি পেতে যাওয়া সাসপেন্স ড্রামা ‘হাওয়ারস’ এ তিনি অভিনয় করেছিলেন।