২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকে গেলেন ইংলাক সিনাওয়াত্রা

সংসদের অনাস্থা ভোটে উৎরে গেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। তার দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। যদিও সরকারবিরোধীদের পাহাড় সমান চাপের মুখোমুখি তাকে হতে হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Nov 2013, 03:19 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

তবে ধারণা করা হচ্ছে এই ভোটের ফলে তিন বছর আগে শুরু হওয়া বড় ধরনের সরকারবিরোধী প্রতিবাদের কারণে দেশটিতে যে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে তা কমবে।

জয়ের জন্য নিম্নকক্ষের ৪৯২ ভোটের অর্ধেকের বেশি অর্থাৎ ২৪৬ ভোট প্রয়োজন ছিলো ইংলাকের। তিনি পেয়েছেন ২৯৭ ভোট আর তার বিপক্ষে পড়েছে ১৩৪ ভোট।

নিম্নকক্ষের ২৯৯ টি আসন ইংলাকের পুইয়া থাই পার্টি এবং মিত্রদের দখলে।

ভোটের পর প্রতিবাদকারীরা বৃহস্পতিবার জাতীয় পুলিশ সদরদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে মিছিল করার পরিকল্পনা করেছে।

এদিকে ভোটের আগে ইংলাক সাংবাদিকদের বলেন, “আমি সংসদ ছাড়বো না।“

“এটা স্পষ্ট যে প্রতিবাদকারীরা সংসদের সমাধান যেটা আজ শুরু হচ্ছে সেটা মেনে নেবে না। এটা থেকে বের হওয়ার জন্য এখন আমাদের একসঙ্গে একটা পথ খুঁজতে হবে।“

এদিকে ভোটের আগের দিন বুধবার বিকালে সরকারবিরোধীদের নেতা সুথেপ থাউগসুবান সরকার বা অন্য কোনো দলের সঙ্গে কোনো ধরণের আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, “আর কোনো আলোচনা নয়।“

দক্ষিণপূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ডের অর্থনৈতিক অবস্থা আন্দোলনের কারণে কিছুটা হুমকির মুখে পড়েছে।

বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত বছরের তুলনায় এই বছরের অক্টোবরে রপ্তানি আয় ০.৭ শতাংশ কমে গেছে। বেশিরভাগ অর্থনীতিবিদ যেমনটা পূর্বাভাস দিয়েছিলেন এটা তার থেকেও ০.৭ শতাংশ খারাপ।

নানা রংয়ের পতাকা নাড়িয়ে, বাঁশি বাজিয়ে ও রাস্তার গাড়ি আটকে প্রতিবাদকারীরা থাইল্যান্ডের সরকারবিরোধী স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। গত সোমবার থেকে তারা অর্থমন্ত্রণালয় দখল করে রেখেছে।

তবে তাদের অন্যান্য মন্ত্রণালয় দখলের চেষ্টা ব্যর্থ হয়েছে। যদিও তারা গেটে ভিড় জমিয়েছে।