২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ১৪

বাগদাদের উত্তরাঞ্চলে একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর ১৪ জন সদস্য নিহত ও ৩৭ জন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Nov 2013, 02:18 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতালসূত্র জানিয়েছে।

অন্ততপক্ষে পাঁচবছর ধরে ইরাকে ধারাবাহিকভাবে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটে চলেছে।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১৫ মাইল উত্তরে তাজি ও তারমিয়া শহরের মাঝে অবস্থিত সেনাঘাঁটিতে প্রথম হামলাটি চালানো হয়। দুই আত্মঘাতী দ্রুত বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। এতে আট ইরাকি সেনা নিহত ও ২৬ সেনা আহত হন।

একই দিন পরবর্তী সময়ে দুইজনেরও বেশি আত্মঘাতী তাজি শহরের বাইরে একটি গ্রামে থাকা সেনাঘাঁটিতে হামলা চালায়। এই হামলায় ছয় পুলিশ নিহত ও ১১ জন আহত হন।

চলতি বছরের শুরু থেকে বিভিন্ন হামলায় এ পর্যন্ত হাজারো ইরাকি নিহত হয়েছেন। এসব হামলার কোন কোনটির দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা।

২০১১ সালের ডিসেম্বরে ইরাক থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়ার পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনী ক্রমাগত সহিসংতা মোবাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে।