২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের আকাশ প্রতিরক্ষায় জাপানি দ্বীপ, উত্তেজনা

পূর্ব চীন সাগরে নিজেদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে জাপান নিয়ন্ত্রিত একটি দ্বীপকে অন্তর্ভুক্ত করেছে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2013, 07:50 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

অনুমতি ছাড়া কোনো বিমান ওই আকাশ সীমায় ঢুকে পরিচয় দিতে ব্যর্থ হলে সেটির বিরুদ্ধে তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছে তারা।

এ নিয়ে চীন ও জাপানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

পূর্ব চীন সাগরে দুটি দ্বীপের মালিকানা নিয়ে  চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দিয়ায়ু নামের দ্বীপটি চীনের এবং  সেনকাকু নামের দ্বীপটি জাপানের নিয়ন্ত্রণে রয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার ‘পূর্ব চীন সাগরে আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলের’ একটি মানচিত্র প্রকাশ করে, যাতে জাপানের সঙ্গে বিরোধপূর্ণ দ্বীপসহ ওই সাগরের অধিকাংশ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়।

এছাড়া ওই অঞ্চলের আকাশ সীমায় বিমান সনাক্তকরণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনাও প্রকাশ করেছে সিনহুয়া।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “এখন থেকে ওই অঞ্চলে  উড্ডয়নের ক্ষেত্রে আগে থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বেসামরিক বিমান চলাচল প্রশাসনকে অবহিত করতে হবে। উড্ডয়নের সময় বেতার যোগাযোগ রক্ষা করার পাশাপাশি কোনো কিছু জানতে চাইলে দ্রুততার সঙ্গে তার জবাব দিতে হবে এবং জাতীয়তার প্রতীক বহন ও নিবন্ধন থাকতে হবে।”

এর ব্যতয় ঘটলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

চীনের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাপান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এককভাবে এ আকাশ সীমা প্রতিষ্ঠায় সেনকাকু দ্বীপ ঘিরে পরিস্থিতি জটিল করা হয়েছে এবং তা একটি অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি করতে পারে।”