নেপালে ভোট গণনা বন্ধের দাবি মাওবাদীদের
নেপালে সাংবিধানিক পরিষদ নির্বাচনের ভোট গণনা বন্ধের দাবি জানিয়েছে মাওবাদীরা। নির্বাচনে ‘কারচুপি’র ভোট গণনা অবিলম্বে বন্ধ না হলে পার্লামেন্ট বয়কটের হুমকি দিয়েছেন মাওবাদী দলের নেতা পুষ্প কমল দহাল ওরফে প্রচণ্ড।
নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে এবং তা ‘ষড়যন্ত্রের’ নামান্তর বলে অভিযোগ করেছেন তিনি।
তবে নির্বাচন কমিশন তার দাবি প্রত্যাখ্যান করেছে।
নির্বাচনের আগাম ভোট গণনায় দেখা গেছে মাওবাদীরা ভোটে পিছিয়ে পড়েছে।
২০০৬ সালে নেপালে মাওবাদী বিপ্লব অবসানের পর দেশটিতে এটি দ্বিতীয় নির্বাচন।
এর আগের গণপরিষদ একটি নতুন সংবিধান রচনায় ব্যর্থ হয়। নেপালে রাজতন্ত্র অবসানের পর ২০০৮ সালে এ গণপরিষদ নির্বাচন হয়। কিন্তু তাতে বিভক্তি ছিল তীব্র।
