২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কর্ণাটকে ট্রাক দুর্ঘটনায় নিহত ২১

ভারতের কর্নাটক রাজ্যে মালবাহী একটি ট্রাক উল্টে সাত নারী ও ছয় শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শনিবার ভোরে কর্নাটকের সৌদাত্তি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

মালবাহী ওই ট্রাকটিতে ৫০ জন আদিবাসী শ্রমিককে বহন করা হচ্ছিল। তারা কর্নাটকের ইয়াদগির থেকে প্রতিবেশি রাজ্য মহারাষ্ট্রের সাভাদাত্তিতে আখ খেতে কাজ করতে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রাজ্য মহাসড়কের একটি কঠিন বাঁকে এসে চালক দ্রুতগামী ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি উল্টে যায়।

অতিরিক্ত ভার বহন করার কারণে ট্রাকটি উল্টে যেতে পারে বলে জানিয়েছে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।