২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্ক শহরতলী ছেড়ে পালাচ্ছে সিরীয়রা

সিরিয়ার রাজধানী দামেস্কয় গত মার্চ থেকে সরকারি বাহিনীর অবরুদ্ধ করে রাখা মুয়াধামিয়া শহরতলী ছেড়ে পালাচ্ছে সিরীয়রা।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 10:34 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

বিবিসি জানায়, এতদিন পর এলাকাটি থেকে লোকজনকে সরে যাওয়ার সুযোগ করে দেয়ার পর মরিয়া হয়ে এলাকা ছাড়ছে অভুক্ত হাজার হাজার মানুষ।

অবরুদ্ধ ওই এলাকাটিতে খাবার সরবরাহ ছিল খুবই অপ্রতুল। অধিবাসীরা অনাহার থেকে বাঁচতে এলাকা ছাড়তে দেয়ার অাবেদন জানায়।

সরকারি বাহিনী একটি বেষ্টনী সরিয়ে দেয়ার পর নাগরিকরা পালাতে শুরু করেছে।

দামেস্কর অন্তত তিনটি শহরতলী- ইয়রমোউক, ইস্টার্ন ঘৌতা এবং মুয়াধামিয়া কয়েক মাস ধরে ঘিরে রেখেছিল সরকারি বাহিনী।