আফগানিস্তানে বিয়েবাড়ি যাওয়ার পথে বোমায় নিহত ১৮
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিয়েবাড়িতে যাওয়ার পথে একটি মিনিবাসে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে।
স্থানীয় সরকারের এক কর্মকর্তা রোববার একথা বলেছেন।
২০১৪ সালের শেষে বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতির এ সময়ে দেশজুড়ে সহিংসতা বেড়েছে।
তালেবানরা তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবানরাই একাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
