২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেফাঁস মন্তব্য করে চাকরিচ্যুত হোয়াইট হাউজের কর্মকর্তা

টুইটারে একটি ভুয়া একাউন্টের মাধ্যমে হোয়াইট হাউজের পরিচিত ব্যক্তিদের নিয়ে মানহানিকর মন্তব্য করার কারণে হোয়াইট হাউজেরই এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Oct 2013, 03:22 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।
গত সপ্তাহে ধরা পড়ার পর জোফি জোসেফ নামে ওই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়।

জোফি জোসেফ হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পরিচালক পর্যায়ের কর্মকর্তা ছিলেন। তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু ইস্যু নিয়ে আলোচনায় সাহায্য করছিলেন।

হোয়াইট হাউজের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়, জোসেফ আর কাজ করছেন না। তবে কর্মীদের বিষয়ে কোনো মন্তব্য করা হবে না।

দ্য ডেইলি বিস্টের ওয়েবসাইটে জোসেফের বহিষ্কার হওয়ার খবরটি প্রথম প্রকাশ পায়।

টুইটার থেকে জোসেফের একাউন্টটি বর্তমানে সরিয়ে নেয়া হয়েছে। একাউন্টে নিজের পরিচয় দিতে গিয়ে জোসেফ বলেছিলেন, “জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির একজন আগ্রহী পর্যবেক্ষক”।

জনপ্রিয় সাইট @NatSecWonk এ জোসেফ রাজনৈতিক বিষয় এবং প্রশাসনের কর্মকর্তাদের কর্মজীবন নিয়ে বেনামে নানা ধরনের বেফাঁস মন্তব্য করেছেন। যাদের মধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র বেন রোহডসও আছেন।

এ মাসে জোসেফ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সম্পর্কে টুইটারে লেখেন, “মধ্যপ্রাচ্য নিয়ে খুবই কম নীতিগত উদ্দেশ্য ছিল এবং একটিও জিততে পারেনি।“

জোসেফ রিপাবলিকান প্রতিনিধি ড্যারেল ইসার সঙ্গে একমত পোষণ করে লেখেন, “দেখুন, ইসা একটি গাধা। কিন্তু বেনগাজি নিয়ে জবাবদিহিতার বিষয়টি হিলারি ক্লিন্টন পুরোপুরি এড়িয়ে গেলেও ইসা তা করেননি।“

বহিষ্কার হওয়ার পর রয়টার্সের পক্ষ থেকে জেসেফের সঙ্গে ফোনে এবং ইমেইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি পলিটিকো ওয়েবসাইটে জানিয়েছেন, তিনি তারা টুইটার একাউন্টের জন্য অনুতপ্ত।