২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০১৭ সালের নির্বাচনে হারবেন ওলান্দ’

ফ্রান্সে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ হেরে যাবেন। বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে এমন তথ্যই বেরিয়ে এসেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Oct 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

২০১২ সালের মে মাসে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন ওলান্দ। কিন্তু এরপর দেশে বেকারত্ব বেড়ে যাওয়া, উচ্চমাত্রায় কর আরোপের কারণে ক্ষোভ, সরকারের মধ্যে বিভক্তি এবং ওলান্দের দল তার জনপ্রিয়তাকে সর্বনিম্ন পর্যায়ে ঠেলে দিয়েছে।

দৈনিক লা ফিগারো এবং এলসিপি টেলিভিশন চ্যানেলের চালানো এই জরিপে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৭৬ শতাংশ বলেন- ওলান্দকে তাদের এমন একজন মনে হয়নি যিনি তার প্রতীজ্ঞা রক্ষা করবেন। আর ৬৮ শতাংশ তাকে উপযুক্তই মনে করে না।

২১-২২ অক্টোবর চালানো এই জরিপে ৫৪ শতাংশ অংশগ্রহণকারীর বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভলসই ২০১৭ সালের নির্বাচনে ডানপন্থী দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।

মাত্র ১৬ শতাংশ মনে করেন আগামী নির্বাচনে ওলান্দই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফ্রান্সের ঐতিহ্য অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্টই পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্প্রতি বহিষ্কৃত অভিবাসী এক কিশোরীকে তার পরিবার ছাড়া পুনরায় ফ্রান্সে ফেরত আসার প্রস্তাবে অনুমতি দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ওলান্দকে। তার জনপ্রিয়তাও দ্রুত হ্রাস পায়।