২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ককে ইইউভুক্ত করার আলোচনা

তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার বিষয়ে নতুন করে আলোচনার জন্য একমত হয়েছে সংগঠনটির পরিচালনা পর্ষদ। আগামী ৫ নভেম্বর তারা আলোচনায় বসবেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Oct 2013, 02:10 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

এ বছরের শুরুতে সরকারবিরোধী প্রতিরোধ কঠোর হস্তে দমনের পর জার্মানি তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার ব্যাপারে আপত্তি করলেও পরে তা তুলে নেয়।

ইইউর পরিবর্ধন কমিশনার স্টেফান ফুয়েল বলেন, “ইইউর আলোচনার ক্ষেত্রে তুরস্কের সাম্প্রতিক উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।“

শান্তিপূর্ণ উপায়ে কুর্দি বিদ্রোহীদের রক্ষার জন্য তুর্কি সরকার গত মাসের শেষে নতুন কিছু আইন প্রণয়ন করেন। এ মাসের শুরুতে ইউরোপিয়ান কমিশন তুরস্কের এই বিচারিক সংস্কারের প্রশংসা করেছে।

আবেদন করার ১৮ বছর পর ইইউর অন্তর্ভুক্ত হওয়ার জন্য ২০০৫ সাল থেকে আলোচনা শুরু করে তুরস্ক। কিন্তু দেশে একের পর এক রাজনৈতিক বিশৃঙ্খলা এবং জার্মানি ও ফ্রান্সের আপত্তির কারণে প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির হয়ে পড়েছিল।