যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে ১,৪৮,০০০ চাকরি হয়েছে
যুক্তরাষ্ট্রে এ বছর সেপ্টেম্বরে চাকরি পেয়েছে ১ লাখ ৪৮ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর এ পরিসংখ্যান দিয়েছে।
এ কর্মসংস্থান বিশ্লেষকদের প্রত্যাশামাফিক না হলেও এতে করে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার অগাস্টের ৭ দশমিক ৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২ শতাংশে।
বিবিসি জানায়, অর্থনীতিবিদরা সেপ্টেম্বরে ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থানের আশা করেছিলেন। কিন্তু তা না হওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি গতি হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে।
পেশাগত এবং ব্যবসায়িক ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে দ্রুত। নতুন চাকরি হয়েছে ৩২ হাজার।
যুক্তরাষ্ট্রে বেকারত্ব সম্পর্কিত তথ্য-উপাত্ত এরপর আবার ৮ নভেম্বরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে শ্রম দপ্তর।
