২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যয় বেড়েছে চীনে

খাদ্যের উচ্চমূল্যের কারণে চীনে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 05:06 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

পূর্বাভাসের তুলনায় সেপ্টেম্বরে চীনে ব্যয় বেড়েছে। খাদ্যের উচ্চমূল্যই প্রধানত এর জন্য দায়ী।

ন্যাশনাল ব্যুরোর পরিসংখ্যান থেকে জানা যায়, গত বছরের তুলনায় এ মাসে মূল্য বৃদ্ধির হার ৩.১ শতাংশ। আর অগাস্টের তুলনায় ২.৬ শতাংশ বেড়েছে বলে বিবিসি জানিয়েছে।

চীনে গত বছরের তুলনায় এ বছর খাবারের মূল্য বেড়েছে ৬.১ শতাংশ। দেশটির কিছু অঞ্চলে এ বছর বন্যা এবং খরার কারণে খাদ্য উ‍ৎপাদন কম হওয়াই মূলত এর জন্য দায়ী।

চীনের অর্থনীতিবিদ ঝিউই ঝ্যাং বলেন, “ভোক্তামূল্য বৃদ্ধির কারণে মূদ্রাস্ফীতি হলে সেই ক্ষেত্রে সহজ নীতি গ্রহণ করার খুব বেশি সুযোগ থাকে না।”

যদি ভবিষ্যতেও মূল্য এভাবে বাড়তে থাকে তবে ২০১৪ সাল নাগাদ মুদ্রাস্ফীতির যে হার সরকার নির্ধারণ করেছে প্রকৃত মুদ্রাস্ফীতির হার আরো বেড়ে গিয়ে সেটাকে ছাড়িয়ে যাবে বলে মনে করেন ঝ্যাং।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন তাদের সাম্প্রতিক অতিমন্দা অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে।